রামগতিতে শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের একটি পুকুর থেকে মঙ্গলবার রাতে মারুফ হোসেন (৬) নামে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মারুফের পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী আবদুল কুদ্দুস মাঝি, তাঁর স্ত্রী রহিমা খাতুন ও স্কুল পড়ুয়া মেয়ে ইয়াসমিন (১৫) মারুফকে হত্যা করে লাশ বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। এ ঘটনায় মারুফের বাবা মাহফুজুল হক রামগতি থানায় হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ রহিমা খাতুন ও ইয়াসমিনকে গ্রেপ্তার করেছে।