রামগতিতে সংঘর্ষ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে গতকাল শুক্রবার সকালে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষে ১০ ব্যক্তি আহত হয়েছে। আহত ব্যক্তিদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোতাহার হোসেন দাবি করেন, তাঁর সীমানায় বেড়ে ওঠা কড়ইগাছটি কয়েক দিন আগে নদীতে ভেঙে পড়ে। গতকাল শুক্রবার সকালে বহিরাগত কিছু লোকজন নিয়ে তাঁর চাচা এরফান উদ্দিন আহমেদ গাছটি কাটতে শুরু করেন। ওই সময় বাধা দিলে এরফান মিয়ার লোকজন তাঁদের ওপর হামলা চালায়। এতে তিনি এবং তাঁর কলেজপড়ুয়া ছেলে মো. রিপন ও মো. স্বপনসহ চারজন আহত হন।রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মো. এরফান উদ্দিন আহমেদ ভাতিজার ওপর হামলা করার কথা অস্বীকার করে বলেন, লোকজন নিয়ে তিনি গাছটি কাটতে ছিলেন। ওই সময় তাঁর ভাতিজা মোতাহার হোসেন লোকজন নিয়ে হামলা চালান। এতে তিনি, তাঁর ছেলে কারিমুল মাওলা, এবং প্রতিবেশী মো. ইলিয়াসসহ তাঁদের ছয়জন আহত হন।