রামগতিতে স্কুলছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার চরডাক্তার এলাকায় রামগতি-লক্ষ্মীপুর সড়কে গতকাল বৃহস্পতিবার সকালে বাসচাপায় ইকবাল হোসেন (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে স্থানীয় মধ্য চরডাক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
ইকবালের চাচা আবদুস সহিদ জানান, ইকবালের মা চরসেকান্দর বাসস্ট্যান্ড এলাকায় একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। সকাল সাড়ে আটটার দিকে ইকবাল মায়ের কর্মস্থল থেকে সাইকেলে করে বাড়ি যাচ্ছিল। ওই সময় চর আলেকজান্ডার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রামগতি থানার উপপরিদর্শক (এসআই) মো. মাইন উদ্দিন বলেন, স্থানীয় লোকজন বাসটি আটক করেছে।