রামগতিতে ১৭ জেলেকে দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতিতে গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত আট জেলেকে ১০০ টাকা করে জরিমানাসহ এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
এর আগে একই আদালত আরও নয় জেলেকে ১০০ টাকা করে জরিমানাসহ দুই মাস করে সশ্রম কারাদণ্ড দেন। এ নিয়ে গত এক সপ্তাহে রামগতির ১৭ জেলেকে কারাদণ্ড দেওয়া হলো। নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ডিমওয়ালা ইলিশ মাছ (মা ইলিশ) ধরার অভিযোগে ‘মৎস্যসম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন. ১৯৫০-এর ৫ ধারা’ অনুযায়ী তাঁদের ওই দণ্ড দেওয়া হয়।