রামগতির মেঘনায় সাতটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জেলেকে অপহরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুর্গম ও বিচ্ছিন্ন তেলিরচর এলাকার মেঘনা নদী থেকে একদল জলদস্যু সাতটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জেলেকে অপহরণ করেছে। গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে অপহূত ট্রলারমালিকেরা গতকাল শনিবার সকালে বলেন, তেলিরচরের জলদস্যু নুরউদ্দিন ও কবিরের লোকজন অপহূত জেলেদের মারধর করে ট্রলারসহ তেলিরচরের বিভিন্ন দুর্গম খালে আটকে রেখেছে। তাঁদের উদ্ধার করার জন্য জলদস্যুরা ট্রলারপ্রতি ৩০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেছে। ট্রলারসহ জেলেদের অপহরণের বিষয়ে তেলিরচর এলাকার চরগজারিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (সশস্ত্র) আবদুর রবের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।