রামগড় গাইবান্ধা ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির রামগড়, গাইবান্ধা ও ফরিদপুরের ভাঙ্গায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:খাগড়াছড়ি ও রামগড়: খাগড়াছড়ির রামগড় উপজেলার হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া চৌরাস্তার মোড়ে গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বাসের সঙ্গে একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের চার আরোহীর মধ্যে তিনজন নিহত হন। নিহতরা হলেন উহ্লাপ্রু মারমা (৩৫), পাইচাউ মারমা (৩২) ও সুমন মিয়া (২৫)। মোটর সাইকেলের অপর আরোহী চাইহ্লা প্রু মারমাকে (৯) আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাইবান্ধা : গাইবান্ধা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের ঢোলভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাস চালকের সহকারি আবদুল মমিন (৩০) নিহত হন। নিহত মমিন পলাশবাড়ি উপজেলার গড়েয়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেরার চান্দ্রা ইউনিয়নের তরাইলে গত সোমবার বিকেল তিনটার দিকে খুলনা থেকে ঢাকাগামী একটি বাসের চাকা ফেটে বাসটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক বাসযাত্রী (৩০) নিহত হন।