রামগড় মুক্ত দিবস পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির রামগড় মুক্ত দিবস গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে।
এ উপলক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না নাসরিনের নেতৃত্বে উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক ঘুরে লেকপার্কে মুক্তিযুদ্ধের বিজয় ভাস্কর্য প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ভারপ্রাপ্ত ইউএনও তামান্না নাসরিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোস্তফা মনছুর আহম্মদ, কাজী নূরুল আলম ও শের আলী ভূইয়া।
১৯৭১ সালের ৮ ডিসেম্বর হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের পরাজিত করে রামগড়ের মাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধারা।