রামগড়ে দুটি বাগানের ৫০০ ফলদ গাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি রামগড় উপজেলার ছোট বেলছড়িপাড়ার ফলদ দুটি বাগানের অন্তত ৫০০ গাছ গত সোমবার রাতে দুর্বৃত্তরা কেটে দিয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। বাগানের মালিকপক্ষও এ ব্যাপারে পুলিশের সঙ্গে কোনো যোগাযোগ করেনি।জানা গেছে, রামগড় উপজেলা সদর থেকে অন্তত ২০-২২ কিলোমিটার দূরে ছোট বেলছড়িপাড়া এলাকার কসমিক কৃষি খামার ও গ্লোব কৃষি খামারের ফলদ দুটি বিশাল বাগানের গাছ রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কেটে দেয়। কসমিক কৃষি খামারের আয়তন ২০০ এবং গ্লোব কৃষি খামারের আয়তন ১০০ একর। এ দুটি বাগানের প্রথমটির মালিক গার্মেন্টস ব্যবসায়ী আবু তাহের মো. রোমান হায়দার এবং দ্বিতীয়টির মালিক মামুনুর রশিদ। সোমবার রাতে বাগানের প্রহরীদের জিম্মি করে দুর্বৃত্তরা বাগানের ফলদ গাছ নির্বিচারে কেটে দেয়। পুলিশের কাছে বাগানের প্রহরীরা দুর্বৃত্তদের চিনতে পারেননি বলে জানান।রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল আলম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। পৃথক দুটি বাগানের অন্তত ৫০০ ফলদ গাছ কেটে ফেলা হয়েছে।ঘটনার কারণ এবং কারা জড়িত থাকতে পারে, এ ব্যাপারে এএসপি জানান, এখনো সঠিকভাবে কিছুই বলা যাচ্ছে না। আর মালিকপক্ষ পুলিশের কাছে কোনো যোগাযোগও করেনি।এ ব্যাপারে মালিকপক্ষের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।