রামগড়ে পাহাড় কাটার অভিযোগে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির রামগড় উপজেলায় গতকাল সোমবার পাহাড় কাটার অভিযোগে মো. আবদুর রহিম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।আবদুর রহিমের বাড়ি উপজেলার পাতাছড়া ইউনিয়নের মাহবুবনগর গ্রামে। পুলিশ সূত্রের ভাষ্যমতে, বাড়ির রাস্তা তৈরির উদ্দেশ্যে ১০ থেকে ১২ জন শ্রমিক নিয়ে চার দিন ধরে জালিয়াপাড়া বাজারসংলগ্ন মাহবুবনগর এলাকায় প্রায় ৩০ ফুট উঁচু একটি পাহাড় কাটতে থাকেন আবদুর রহিম। খবর পেয়ে পুলিশের একটি টহল দল সেখানে গিয়ে তাঁকে আটক করে। রামগড় থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, ‘পাহাড় কাটার সময় আবদুর রহিমকে হাতেনাতে ধরেছি। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’