রামগড়ে বিদ্যালয়ে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির রামগড় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বুধবার অগ্নিকাণ্ডে ছয়টি কক্ষ পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিদ্যালয় পরিদর্শন করে প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন বলেন, গতকাল বিদ্যালয় বন্ধ ছিল। যে কারণে কোনো শিক্ষার্থী ছিল না। তিনি জানান, বেলা ১১টার দিকে প্রথম শ্রেণীর কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনে সেমিপাকা বিদ্যালয় ভবনটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নেভান।প্রধান শিক্ষক বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছে বলে তাঁরা ধারণা করছেন। আগুনে বিদ্যালয়ের আসবাবসহ অন্য সব উপকরণ পুড়ে গেছে।