রামগড়ে সন্ত্রাসী হামলায় একজন গুলিবিদ্ধ, অপহূত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার রামগড় উপজেলার দুর্গম তৈকর্মা গ্রামে গতকাল মঙ্গলবার ভোরে সন্ত্রাসী হামলায় একজন গুলিবিদ্ধ ও অপর একজন অপহূত হওয়ার খবর পাওয়া গেছে। হামলায় গুলিবিদ্ধ হয়েছেন জ্ঞানেন্দ্র ত্রিপুরা (২২) এবং অপহূত হয়েছেন শান্তিময় ত্রিপুরা (৩১)।জ্ঞানেন্দ্র ত্রিপুরাকে প্রথমে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।অপহূত শান্তিময় ত্রিপুরার খোঁজ এখনো পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে সকালে সিন্ধুকছড়ি জোনের সেনাসদস্যরা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।