রামগড়ে সহিংস ঘটনায় আরও তিন মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির রামগড়ের সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে খাগড়াছড়ি আমলি আদালতে গত বুধ ও বৃহস্পতিবার তিনটি মামলা করা হয়েছে।তিনটি মামলার মধ্যে একটি করেছেন ঘটনার পর থেকে নিখোঁজ ছাত্র আশীষ চাকমার পিতা দেবপ্রিয় চাকমা ও অপর দুটি মামলা করেছেন ক্ষতিগ্রস্ত শণখোলাপাড়ার থৈয়ইঅংগ্য মারমা ও পথা ছড়া গ্রামের কংগ চাকমা। আদালত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গুইমারা থানাকে নির্দেশ দিয়েছেন। গত ১৭ এপ্রিল রামগড়ে আদিবাসী ও বাঙালিদের মধ্যে সহিংস ঘটনা ঘটে।খাগড়াছড়ি আমলি আদালতে দেবপ্রিয় চাকমার করা মামলায় সুনির্দিষ্ট ২৩ জনসহ আরও অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, তাঁর ছেলেকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে গুম করা হয়েছে। দেবপ্রিয় চাকমা গত বুধবার আদালতে সশরীরে হাজির হয়ে মামলা করেন।একই আদালতে থৈয়ইঅংগ্য মারমা সংঘটিত ঘটনার জন্য সুনির্দিষ্ট ৫৬ জনকে আসামি করে মামলা করেন। বৃহস্পতিবার খাগড়াছড়ি আমলি আদালতে কংগ চাকমা সুনির্দিষ্ট ৫৮ জনকে আসামি করে ভয়ভীতি প্রদর্শন, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ এনে মামলা করেন।