রামচন্দ্রন-ইকেদা অ্যাওয়ার্ড পেলেন নব কুমার রাহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক নব কুমার রাহা ভারতের জি রামচন্দ্রন-ইকেদা অ্যাওয়ার্ড লাভ করেছেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদী নেতা মহাত্মা গান্ধীর আদর্শ ধরে রেখে কাজ করে যাওয়ার স্বীকৃতি হিসেবে তাঁকে গত বৃহস্পতিবার এ স্বীকৃতি দেওয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
মানবাধিকারকর্মী নব কুমার রাহা (৫১) দীর্ঘদিন ধরে গান্ধী আশ্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন। নোয়াখালীসহ আশপাশের এলাকায় অহিংস আদর্শ এবং দরিদ্র ও সংখ্যালঘুদের জন্য কাজ করে যাচ্ছেন তিনি। প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা, সংলাপ ও মতবিনিময়ের মাধ্যমে তাঁর গান্ধীবাদী আদর্শ ওই অঞ্চলের অন্তত ১২ লাখ মানুষের জীবন ছুঁয়ে গেছে।
নোয়াখালী ও আশপাশের জেলাগুলোতে ১৯৪৬-১৯৪৭ সালে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও অহিংসতার বার্তা নিয়ে নোয়াখালী এসে অবস্থান করেন মহাত্মা গান্ধী।