রামজাদির জন্য দাবি করা জমি বিজিবি অধিগ্রহণ করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে বিজিবির নতুন সেক্টর সদর দপ্তর স্থাপনে প্রস্তাবিত ২৫ একর জমি থেকে বৌদ্ধধর্মাবলম্বীদের রামজাদির জন্য দাবি করা ছয় একর জমি ছেড়ে দেওয়া হবে। তবে জমি অধিগ্রহণে প্রশাসনিক অনুমোদন হওয়ায় রামজাদি ও রাজার খামার এলাকায় আপাতত বিজিবি সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্ত রয়েছে।
গতকাল রোববার বান্দরবানে বিজিবি নতুন সেক্টর উদ্বোধনের সময় বিজিবির চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেছেন। জেলা শহরের গোরস্থান মসজিদের পাশে বিজিবি রিয়ার সদরে নতুন সেক্টর উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন নবপ্রবর্তিত সেক্টরের অধিনায়ক কর্নেল সাইফুল ইসলাম, মেজর হামিদ-উর রহমান, মেজর মোল্লা মোশতাক প্রমুখ।