রামদা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর ছাত্রলীগের কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার তিনটি রামদা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মিলন কুমার মণ্ডল (২০) নামে ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘গোপন সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন নওয়াপাড়া পৌর ছাত্রলীগের কার্যালয়ে অভিযান চালিয়ে তিনটি রামদা উদ্ধার করা হয়েছে। সেখান থেকে একজনকে আটক করা হয়েছে।’
যশোর প্রতিনিধি