রামনাবাদ তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার আড়তপট্টি এলাকায় রামনাবাদ নদীর তীর দখল করে নির্মাণাধীন স্থাপনা ভেঙে দিয়েছেন স্থানীয় ভূমি কার্যালয়ের কর্মকর্তারা। উপজেলা প্রশাসনের নির্দেশে গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই স্থাপনা ভেঙে দেওয়া হয়।এ সময় গলাচিপা ভূমি কার্যালয়ের কানুনগো মো. আলতাফ হোসেন, জরিপকারী মো. ইব্রাহীম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুরেন চন্দ্র শীল প্রমুখ উপস্থিত ছিলেন। কানুনগো মো. আলতাফ হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লস্কার তাজুল ইসলাম গতকাল উপজেলা ভূমি কার্যালয়কে ওই স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।‘রামনাবাদের তীর দখল করে গড়ে উঠছে স্থাপনা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ২ মার্চ প্রথম আলোয় প্রকাশিত হয়।