প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘খড়কুটোর মতো’ রামপাল ইস্যুকে আঁকড়ে ধরে বাঁচার শেষ চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আওয়ামী লীগকে পরিবেশবান্ধব সরকার অভিহিত করে তিনি বলেন, ‘যে সরকারের প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত, সেই সরকার পরিবেশের ক্ষতি হয়, এমন সিদ্ধান্ত নিতে পারে না।’
খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের জবাবে গতকাল বুধবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে হানিফ এসব কথা বলেন।
রামপাল পরিবেশ বিনষ্টকারী কোনো বিদ্যুৎকেন্দ্র নয় দাবি করে মাহবুব উল আলম হানিফ বলেন, ইতিমধ্যে খালেদা জিয়া ও বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।