প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন চুক্তিসহ জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি বাতিলের দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। গত শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার শহরের চৌমোহনা এলাকায় দলীয় কার্যালয়ে জেলা কমিটির কর্মিসভায় এ দাবি করা হয় সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিক। জেলা সাধারণ সম্পাদক রজত বিশ্বাস অনুষ্ঠান সঞ্চালনা করেন। সভায় প্রধান অতিথি ছিলেন এনডিএফের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক শাহজাহান কবির। এতে বক্তারা রেলের ভাড়া বৃদ্ধি প্রত্যাহার, শ্রমিক-কর্মচারীদের জন্য মজুরি নির্ধারণ ও গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, চা-শ্রমিকদের দৈনিক মজুরি চার শ টাকা, ভূমিহীন দরিদ্র কৃষকের হাতে জমি ও কাজ দেওয়াসহ নানা দাবি জানান।