রামপাল চুক্তি বাতিলের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামপাল চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল-পরবর্তী সমাবেশে খুলনায় ছাত্রফ্রন্টের নেতা-কর্মীদের ওপর হামলার নিন্দা জানানো হয়। দুপুরে রামপাল চুক্তি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট। মিছিলটি প্রশাসন ভবন, বিভিন্ন অনুষদের ভবন ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রশাসন ভবনের সামনে সমাবেশ হয়।