রামপাল চুক্তি বাতিলের দাবিতে বগুড়ায় বাসদের সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনকে হুমকিতে ফেলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে রামপাল চুক্তির বিরোধীদের কর্মসূচিতে বাধা দেওয়া এবং গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
দলটির বগুড়া জেলা কমিটির উদ্যোগে শহরের সাতমাথায় গতকাল রোববার এসব কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম। বক্তব্য দেন জেলা কমিটির সদস্যসচিব সাইফুজ্জামান টুটুল।
বক্তারা অভিযোগ করেন, ভারতের স্বার্থ রক্ষায় সুন্দরবনকে হুমকিতে ফেলে সরকার রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি করেছে। এই চুক্তি বাস্তবায়ন করা হলে সুন্দরবন কেবল ধ্বংসই হবে না; জীববৈচিত্র্যও হুমকিতে পড়বে। বিপুলসংখ্যক মানুষ পেশা হারাবে।