প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎকেন্দ্র হতে পারে না। বাংলাদেশে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মতো অনেক জায়গা আছে। সুন্দরবন ধ্বংস হলে আরেকটি সুন্দরবন পাওয়া যাবে না। দেশের ক্ষতি করে অন্য রাষ্ট্রের স্বার্থসিদ্ধির জন্য রামপাল চুক্তি করা হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্টের নেত্রী আইরিন সুলতানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সহসভাপতি আল কাদেরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্টের নেতা তনু শর্মা, কাওসার আহমেদ, ইরফানুর রশিদ প্রমুখ।