রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনের প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনের প্রতিবাদে খুলনা নগরের পিকচার প্যালেস মোড়ে কালো পতাকা মিছিল হয়েছে। মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরের যশোর-লোয়ার সড়কের সিপিবি কার্যালয়ের সামনে সমাবেশ করে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বিকেল চারটায় এই মিছিলের আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশে জাতীয় কমিটির জেলা আহ্বায়ক মনোজ দাসের সভাপতিত্বে বক্তব্য দেন সিপিবির জেলা শাখার সাধারণ সম্পাদক এস এ রশিদ, জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য শেখ আতিয়ার রহমান, সাম্যবাদী দলের জেলা সম্পাদক এস এম ইকবাল, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মফিদুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সমন্বয়ক মনিরুল হক প্রমুখ।