রামপাল প্রকল্প বন্ধের দাবিতে ফেনীতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল প্রকল্প বন্ধের দাবিতে গতকাল বুধবার ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
বিকেলে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে সমাবেশের আয়োজন করে কমিটির ফেনী জেলা শাখা। জেলা সিপিবির সভাপতি ও কমিটির আহ্বায়ক ফয়েজুল হক মিলকীর সভাপতিত্বে ও কায়কোবাদ সাগরের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মহিবুল হক চৌধুরী, জেলা বাসদের আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্যসচিব মালেক মনছুর, জেলা জেএসডির আহ্বায়ক হীরা লাল চক্রবর্তী।
বক্তারা বলেন, বিদ্যুৎ উৎপাদনের বহু বিকল্প আছে। কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই, বিকল্প তৈরিও হবে না। সমাবেশে রামপাল প্রকল্প ও সুন্দরবন ধ্বংসকারী অপতৎপরতা বন্ধের দাবি জানানো হয়।