রামপাল প্রকল্প বন্ধের দাবিতে ফেনীতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল প্রকল্প বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার ফেনী শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বিজ্ঞান চর্চা কেন্দ্র ও বাঁচাও সুন্দরবন নামের দুটি সংগঠন এই কর্মসূচি পালন করে।

সকালে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশ হয়। এ ছাড়া প্রেসক্লাবের সামনেও একটি পথসভা অনুষ্ঠিত হয়। এসব সভায় বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ফেনী শহর শাখার সম্পাদক নয়ন পাশা, বিজ্ঞান চর্চা কেন্দ্রের কাজী তারেক, আশির ইন্তেসার।

বক্তারা রামপাল বিদ্যুৎ প্রকল্প দ্রুত বাতিল করে নবায়নযোগ্য ও গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের আহ্বান জানান। এ ছাড়া তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাত দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।