রামপাল প্রকল্প বাতিলের দাবিতে কাল বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বাতিলের দাবিতে আগামীকাল সোমবার বিকেল চারটায় সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। একই সময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় সমাবেশে সুন্দরবন রক্ষায় সোচ্চার নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় কমিটি। ২৮ জুলাই বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর বিক্ষোভ মিছিলেরও ডাক দিয়েছে কমিটি।

গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয় মুক্তি ভবনে তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে আনু মুহাম্মদ এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণকে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বাতিলের আন্দোলনে নামার আহ্বান জানান। দেশের অধিকাংশ মানুষের মতামত উপেক্ষা করে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অগ্রসর না হতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।