রামপাল প্রকল্প বাতিলের দাবিতে মিরপুরে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল প্রকল্পসহ ‘সুন্দরবনবিনাশী সব অপতৎপরতা বন্ধ’ এবং জাতীয় কমিটির সাত দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ঢাকা মহানগরের নেতারা। গতকাল শুক্রবার মিরপুরে জাতীয় কমিটির ঢাকা মহানগর আয়োজিত সমাবেশ ও পদযাত্রা থেকে এ দাবি জানানো হয়।
সুন্দরবন রক্ষায় ২৪-২৬ নভেম্বর চলো চলো ঢাকা চলো সমাবেশের ডাক দিয়েছে জাতীয় কমিটি। ওই সমাবেশ সফল করতে মিরপুরে জাতীয় কমিটি এই পদযাত্রা ও সমাবেশের আয়োজন করে। বিকেলে পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে থেকে পদযাত্রাটি মিরপুর ১০ নম্বর হয়ে ১ নম্বরের সনি সিনেমা হলের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে একটি সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির ঢাকা কমিটির সদস্য ও জাতীয় কমিটির মহানগর সমন্বয়ক ফজলুর রহমান। সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আহমেদ সাজেদুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের খালেকুজ্জামান, সিপিবির কাফরুল থানার সাধারণ সম্পাদক রাসেল ইসলাম, গণসংহতি আন্দোলনের নগর কমিটির সমন্বয়ক আহমেদ পাপ্পুসহ মহানগরের নেতারা বক্তব্য দেন।