রামপাল প্রকল্প সুন্দরবনের বাফার জোনের বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, রামপাল বিদ্যুৎ প্রকল্প সুন্দরবনের বাফার জোনের বাইরে আছে। সুন্দরবনের ক্ষতি হবে না এমন বিষয়ে নিশ্চিত হয়েই সরকার এ প্রকল্পে অগ্রসর হচ্ছে।
বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে গতকাল বৃহস্পতিবার এই মন্তব্য করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি বলেন, কয়লা পরিবহন, নদীর পানির ব্যবহার প্রভৃতি কারণে রামপালকে বেছে নেওয়া হয়েছে। সুন্দরবনের ক্ষতি হবে না এমন বিষয়ে নিশ্চিত হয়েই সরকার অগ্রসর হচ্ছে। রামপাল প্রকল্পের জায়গা বাছাইয়ের ক্ষেত্রে ভবিষ্যতের কথাও মাথায় রাখা হয়েছে।
নসরুল হামিদ বলেন, ‘বর্তমানে যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তার মাত্র ২ থেকে ৩ শতাংশ দক্ষিণাঞ্চলের মানুষ ব্যবহার করছে। পদ্মা সেতু হলে এটি ৭ শতাংশের ওপরে চলে যাবে। ওই অঞ্চলে দেওয়ার মতো এত বিদ্যুৎ আমাদের হাতে নেই। সেখানে বিদ্যুৎকেন্দ্র লাগবে।’