রামপাল বিদ্যুৎ প্রকল্প প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প প্রত্যাহারের দাবি জানিয়েছেন পরিবেশবাদী ও মানবাধিকারকর্মীরা। তাঁরা বলেছেন, জনমত এই প্রকল্পের বিরুদ্ধে। এই প্রকল্প সুন্দরবন ধ্বংস করবে।

প্রকল্প এলাকার মানবাধিকার ও পরিবেশগত প্রভাব বিষয়ে ‘সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস’–এর তথ্যানুসন্ধান মিশনের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে পরিবেশবাদী ও মানবাধিকারকর্মীরা এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।