রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরকালে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের ঘোষণা দিতে দুই দেশের প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
গতকাল বুধবার রাজধানীর মুক্তি ভবনে কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে দুই দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে বলা হয়, ‘আপনারা যৌথভাবে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল ঘোষণা করুন এবং দুই দেশের সুন্দরবন বিকাশে কর্মসূচি নিন।’
সূচনা বক্তব্যে জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, সরকারের পক্ষ থেকে ভুল তথ্য আর হুমকি-ধমকি দিয়ে আন্দোলন দমনের যতই চেষ্টা হোক না কেন, জনগণ কোনোভাবেই সুন্দরবনধ্বংসী কোনো প্রকল্প মেনে নেবে না।
লিখিত বক্তব্যে কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ এই প্রকল্পের কারণে সুন্দরবনের ক্ষতির দিক তুলে ধরেন। বিজ্ঞপ্তি।