রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি সিপিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গতকাল শুক্রবার সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিকেলে নগরীর গলাচিপা, গোয়ালপাড়া ও জিউস পুকুরপাড়ে পৃথক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি আবদুল হাই শরীফ। বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, সহসাধারণ সম্পাদক রবীন্দ্র দাস, সম্পাদকমণ্ডলীর সদস্য বিমল কান্তি দাস, শহর কমিটির সাধারণ সম্পাদক সুজয় রায় চৌধুরী, সদস্য মৈত্রী ঘোষ, বিজয় কর্মকার ও শরৎ চন্দ্র মণ্ডল।
সিপিবি নেতা হাফিজুল ইসলাম বলেন, দেশের নব্বই ভাগ মানুষ সুন্দরবন বাঁচানোর স্বার্থে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি করছে। কিন্তু সরকার জনমতের ধার ধারছে না। তবে আজ হোক, কাল হোক সরকারকে ওই প্রকল্প বাতিল করতেই হবে। ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, লুটপাট ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, জোট-মহাজোটের বাইরে মুক্তিযুদ্ধের চেতনায় বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।