রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলসহ বিভিন্ন দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি শনিবার বিকেলে চট্টগ্রাম নগরে মানববন্ধন ও সমাবেশ করেছে। রামপাল প্রকল্প বাতিল করে সুন্দরবন রক্ষার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করা হয়। সমাবেশের ব্যানারে লেখা ছিল ‘খনিজ সম্পদের ওপর জনগণের মালিকানা জোরদার করুন’।
বক্তারা বলেন, ইউনেসকোসহ বিভিন্ন সংস্থার আপত্তি সত্ত্বেও সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্র গড়ার দিকে এগিয়ে যাচ্ছে। এতে সুন্দরবন ধ্বংস হবে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে বাঁচাতে রামপাল বিদ্যুৎকেন্দ্র ঠেকাতে হবে। তাঁরা বলেন, সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে বাংলাদেশের মতো সারা বিশ্বের পরিবেশবিদেরা সোচ্চার। কিন্তু সরকার একগুঁয়েমি করে যাচ্ছে।
জানে আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দেলোয়ার হোসেন মজুমদার, অশোক সাহা, রাজা মিয়া, মহিন উদ্দিন, হাসান মারুফ প্রমুখ।