রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে সমাবেশ, মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য ভারতীয় কোম্পানির সঙ্গে সরকারের করা চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ হয়েছে। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার বিকেলে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হয়।কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক হিমাংশু সাহা, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, রামপালে সুন্দরবনের পাশে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প চুক্তি বেআইনি ও জাতীয় স্বার্থহানিকর। বিশেষজ্ঞদের মতে, প্রকল্পটি অনিবার্যভাবে বিশ্বের অমূল্য সম্পদ সুন্দরবনকে ধ্বংস করবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।