রামপাল বিদ্যুৎকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি বাতিলের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাজশাহী মহানগর শাখা। গতকাল বেলা ১১টায় গণকপাড়া মোড় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। সংগঠনের সভাপতি সুজয় কণ্ডুর সভাপতিত্বে ওই সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল রাজশাহী জেলার আহ্বায়ক দেবাশীষ রায়, ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাশিব রহমান, রাজশাহী জেলা সভাপতি সোহরাব হোসেন, নগর ছাত্রফ্রন্টের সহসভাপতি পাপ্পু কুমার প্রমুখ বক্তব্য দেন। তাঁরা বলেন, অনেক বিকল্প জায়গা থাকার পরও জনগণের মতামত উপেক্ষা করে সুন্দরবনের কাছে রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চেষ্টা করছে সরকার, যা সুন্দরবনকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।