রামপাল বিদ্যুৎকেন্দ্র ও মোংলা বন্দর পরিদর্শনে অর্থমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের রামপালে নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র এবং মোংলা বন্দর পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গতকাল রোববার দুপুরে হেলিকপ্টারে করে অর্থমন্ত্রী রামপালে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে পৌঁছান। পরে তিনি সেখানকার বিদ্যুৎকেন্দ্র এলাকা ঘুরে দেখেন। এরপর দুপুরেই মন্ত্রী সড়কপথে মোংলা বন্দর পরিদর্শনে আসেন।
বেলা একটায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় বন্দরে বিদ্যমান সুযোগ-সুবিধা ও চলমান উন্নয়ন প্রকল্পের চিত্র অর্থমন্ত্রীর কাছে তুলে ধরেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এ কে এম ফারুক হোসাইন। সভায় মন্ত্রী খুলনার মোংলা কাস্টমস হাউসকে আরও দ্রুত সেবা দেওয়ার জন্য মোংলায় আসার জন্য তাগিদ দেন।