রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল বা নিরাপদ দূরত্বে সরানোর দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল বা সুন্দরবন থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। সুন্দরবন রক্ষায় ৫৩টি সংগঠনের সমন্বয়ে গঠিত এই কমিটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছে।
১৩ জুলাই বাংলাদেশ-ভারত বিদ্যুৎ খাত সহযোগিতাবিষয়ক যৌথ স্টিয়ারিং কমিটির সভা উপলক্ষে কমিটি এই বিবৃতি দিয়েছে। সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল মতিন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘ওই সভায় রামপালের প্রস্তাবিত ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের “ক্রয়, নির্মাণ ও প্রকৌশলগত” বিষয়টি মূল আলোচ্য বিষয় হবে বলে আমরা জানতে পেরেছি। অথচ বিজ্ঞানী ও পরিবেশবিদেরা যুক্তি দিয়ে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন যে রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুন্দরবনের পরিবেশ, প্রতিবেশ ও অর্থনীতির অপূরণীয় ক্ষতি সাধন করবে।’