রামপাল বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নে ঢাকা-দিল্লি চুক্তি সই আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে সুন্দরবনের কাছে রামপালে এক হাজার ৩২০ মেগাওয়াটের প্রস্তাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আজ শনিবার ঢাকা ও নায়াদিল্লি তিনটি চুক্তি সই করবে। খবর ইউএনবির। চুক্তি তিনটি হচ্ছে বাস্তবায়ন চুক্তি (আইএ), বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) ও সম্পূরক যৌথ উদ্যোগ চুক্তি (এসজেভিএ)। চুক্তি সই করার জন্য ভারতের বিদ্যুৎসচিব পি উমা শঙ্করের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদলের ঢাকার পৌঁছানোর কথা। বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য ভারতের জাতীয় থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিপি) ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড’ গঠন করেছে।