রামপাল বিদ্যুৎকেন্দ্রের পরিবেশ ছাড়পত্র বাতিল করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল শুক্রবার এক নাগরিক সমাবেশে রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য পরিবেশ অধিদপ্তরের দেওয়া অনাপত্তি ছাড়পত্র বাতিলের দাবি জানানো হয়েছে সমাবেশে বলা হয়, সুন্দরবনের চার কিলোমিটারের মধ্যে এই বিদ্যুৎকেন্দ্র তৈরির পরিকল্পনা জাতীয় স্বার্থবিরোধী।বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণে পরিবেশ ছাড়পত্র দেওয়ার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে।সমাবেশে বক্তব্য দেন তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন প্রমুখ।