রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদে খাগড়াছড়িতে গতকাল রোববার বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ। মানববন্ধনের সময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় নেতা আল কাদেরী জয়, বিজ্ঞান আন্দোলন মঞ্চের জেলা সভাপতি নিপু বিকাশ ত্রিপুরা, বাসদের জেলা সমন্বয়ক কাজী শাহনুর রহমান, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের প্রতিনিধি প্রিয়জ্যোতি ত্রিপুরা বক্তব্য দেন। মঞ্চের কর্মীরা খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. মাসুদ করিমের মাধ্যমে পরিবেশ ও বনমন্ত্রী বরাবর সঞ্চারকলিপি দেন।