রামপালে চুনাপাথর বোঝাই কার্গোডুবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের রামপাল উপজেলার কুমারখালী নদীতে গতকাল বৃহস্পতিবার সকালে এমভি হাজী আকবর আলী-১ নামের চুনাপাথর বোঝাই একটি কার্গো ডুবে গেছে। নদীর বাঁশতলী মোহনায় এমটি এনার্জি-২ নামের একটি জ্বালানি তেলের ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের পর কার্গোটি ডুবে যায়।রামপাল থানার পুলিশ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তারা দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।