রামপালে টেম্পোচালকদের লাইসেন্স নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনা প্রতিরোধবিষয়ক এক আলোচনা সভায় রামপাল-গিলেতলা-বাগেরহাট পথের টেম্পোচালক তালবুনিয়া গ্রামের গোলাম রসুল অকপটে স্বীকার করলেন, তাঁর গাড়ি চালানোর লাইসেন্স নেই। তাঁর মতো ওই পথের আরও অনেক টেম্পোচালকের লাইসেন্স নেই। লাইসেন্স ছাড়াই তাঁরা ‘পরিস্থিতি ম্যানেজ করে’ রাস্তায় টেম্পো চালান।বেসরকারি সংগঠন ‘আমাদের গ্রাম’ স্থানীয় শ্রীফলতলা পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে গত রোববার বিকেলে আলোচনা সভার আয়োজন করে।মো. নূরুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেমায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ ও রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি নূরুল হক। অনুষ্ঠানে বিভিন্ন যানবাহনের চালক, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা অংশ নেন।অনুষ্ঠানে শ্রীফলতলা গ্রামের ভ্যানচালক খোকন মৃধা বলেন, ‘বেপরোয়া নসিমন ও বাসের কারণে প্রতি মুহূর্তে প্রাণ হাতে করে রাস্তায় চলতে হয়। চেষ্টা করেও ইউনিয়ন পরিষদ থেকে ভ্যানের লাইসেন্স পাইনি।’ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক শফিকুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেলে তিনজন চলাচল করা বেআইনি জেনেও যাত্রীদের ওপর ভাড়ার চাপ কমাতে আমরা প্রায়ই তিনজন নিয়ে চলি। অবৈধ নসিমন ও বেপরোয়া বাস-ট্রাক ছাড়াও রাস্তায় বেঁধে রাখা গরু-ছাগল দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।’রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বলেন, ‘আমাদের সমিতিভুক্ত মালিকেরা বৈধ লাইসেন্সধারী ছাড়া অন্য কাউকে দিয়ে বাস চালাবেন না।’