রামপালে তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপন না করার দাবি
বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপন না করার দাবি জানিয়েছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। শুক্রবার মংলা পৌরসভার রিমঝিম চত্বরে অনুষ্ঠিত জনসভায় কমিটির কেন্দ্রীয় নেতারা এ দাবি জানান।জাতীয় কমিটির নেতারা বলেন, পরিবেশগত ও কারিগরি দিক থেকে এ স্থানটি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য উপযুক্ত নয়। প্রক্রিয়াধীন এই চুক্তি অর্থনৈতিক দিক থেকেও দেশের স্বার্থপরিপন্থী ও অস্পষ্ট।মংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির মংলা শাখার আহ্বায়ক মো. নূর আলম শেখের সভাপতিত্বে এ সভা হয়। এতে প্রধান বক্তা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিমা আক্তার হোসাইন।কনোকোফিলিপিসের সঙ্গে গণবিরোধী চুক্তি বাতিল, জাতীয় সংসদে খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ আইন পাস এবং উন্মুক্ত কয়লাখনি নিষিদ্ধসহ সাত দফা দাবির সপক্ষে জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি এ জনসভা আহ্বান করে।