রামপালে বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপালে যাত্রীবাহী বাসের ধাক্কায় তমিজ উদ্দিন (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার রামপাল-মংলা মহাসড়কের রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।মাছ ব্যবসায়ী তমিজ উদ্দিন বাগেরহাটের ফকিরহাট উপজেলার চাকুলি গ্রামের মৃত মোক্তার উদ্দিনের ছেলে।বাগেরহাট মহাসড়ক পুলিশের উপপরিদর্শক (এসআই) দ্বীন মোহম্মদ জানান, মংলা থেকে বাগেরহাটের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাস রামপালের ঝনঝনিয়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসকে ধাক্কা দেয়। এ সময় ওই বাসের ছাদে মাছ তোলার জন্য দাঁড়িয়ে থাকা তমিজ উদ্দিন গুরুতর আহত হন।তমিজ উদ্দিনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে মারা যায়। বাসটি আটক করা হয়েছে।