প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবন ধ্বংসকারী বাগেরহাটের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে দেওয়া হবে না। সরকার জোর-জবরদস্তি করে এই প্রকল্প করতে চাইলে জনগণ তা প্রতিহত করবে।
গতকাল শুক্রবার রামপাল লংমার্চ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সমাবেশে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা এসব কথা বলেন। গতকাল জাতীয় কমিটির লংমার্চ সফল করতে মাগুরা, যশোর ও ঝিনাইদহে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাতীয় কমিটির নেতারা বলেন, সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করলে তা একসময় মরণ ফাঁদ হয়ে দাঁড়াবে। তাঁরা এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের জন্য সরকারকে আহ্বান জানান। জাতীয় কমিটি আজ বাগেরহাট, রামপাল, সুন্দরবনসংলগ্ন এলাকা ও খুলনায় সমাবেশ করবে। বিজ্ঞপ্তি।