রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবন রক্ষা ও রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার সৈয়দপুর প্রেসক্লাবের সামনে কৃষক শ্রমিক জনতা লীগের ডাকে ওই মানববন্ধন হয়।
সংগঠনের সৈয়দপুর পৌর শাখার আয়োজনে গতকাল বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়। এ সময় এক সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সৈয়দপুর পৌর কমিটির সভাপতি আকবর-ই-আজম, সহসভাপতি আবদুল লতিফ, সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক এম এ রশিদ রায়হান প্রমুখ।
বক্তারা বলেন, ভারতের নীলনকশা বাস্তবায়নে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যুৎকেন্দ্র অনেক হবে, কিন্তু সুন্দরবন আর একটিও হবে না। কাজেই পরিবেশ রক্ষায় ওই পরিকল্পনা থেকে ফিরে আসার আহ্বান জানান তাঁরা।