রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সরকার বদ্ধপরিকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপালে প্রস্তাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সরকার বদ্ধপরিকর। পরিবেশবাদীদের বিরোধিতা সত্ত্বেও সরকার এ প্রকল্প বাস্তবায়নে পিছপা হবে না। সুন্দরবন সম্পর্কে সচেতন থেকেই এই বিদ্যুৎকেন্দ্র করা হবে। এ নিয়ে কারও কোনো গঠনমূলক পরামর্শ থাকলে সরকার তা-ও বিবেচনায় নেবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।