রামপালে ১৯২ বস্তা কাঠকয়লা উদ্ধার গ্রেপ্তার ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের রামপাল উপজেলার কালিগঞ্জ বাজারসংলগ্ন খেয়াঘাট থেকে গত শুক্রবার ট্রাকবোঝাই ১৯২ বস্তা কাঠকয়লা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জেলার মোরেলগঞ্জ উপজেলার বয়ারশিং গ্রামের শাহাদাত হোসেন হাওলাদার ও সুলতান হাওলাদার, মংলা উপজেলার বাজিকর খণ্ড গ্রামের মো. জুলফিকার, সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের বাদশা মিঞা এবং কচুয়া উপজেলার রাঢ়ীপাড়া গ্রামের কবির হোসেন।