রামপালের বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সরিয়ে নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন-সংলগ্ন রামপালে প্রস্তাবিত তাপবিদ্যুৎ প্রকল্পটি নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এই দাবি জানান তাঁরা।সমাবেশ থেকে বিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমি ফিরিয়ে দেওয়ার দাবিও জানানো হয়। বক্তারা বলেন, সুন্দরবন-সংলগ্ন অঞ্চলে তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা একটি আত্মঘাতী সিদ্ধান্ত। এতে বাংলাদেশ ভবিষ্যতে মারাত্মক পরিবেশ ও মানবিক বিপর্যয়ের মধ্যে পড়বে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনসহ (বাপা) পাঁচটি সংগঠন এই সমাবেশের আয়োজন করে। বিজ্ঞপ্তি।