রামপুরা থানার দুই পরিদর্শক প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনার বার আত্মসাৎ করেছে—এমন অভিযোগে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা ও পরিদর্শক (তদন্ত) নাসিম আহমদেকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁদের প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তবে পুলিশ কর্মকর্তারা সোনার আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, বদলির অংশ হিসেবে তাঁদের প্রত্যাহার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের উপকমিশনার মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, কাজের গতি বাড়াতে রামপুরার ওসি ও পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে। তবে ডিএমপির উপকমিশনার মো. মাসুদুর রহমান বলেন, প্রশাসনিক কাজের অংশ হিসেবে এ প্রত্যাহার।
একাধিক পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে জানান, ১৩ মার্চ রাতে রামপুরার ব্যাংক কলোনির বালুর মাঠ এলাকায় রামপুরা থানার পুলিশ একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৩৫টি সোনার বারসহ দুজনকে আটক করে। কিন্তু থানার ওসি কৃপা সিন্ধু বালা ও পরিদর্শক নাসিম আহমেদ কয়েক দিন বিষয়টি গোপন করে রাখেন। ১৬ মার্চ তা জানাজানি হয়। আবার উদ্ধার হওয়া সোনার বারের সংখ্যা ৭০ দেখানো হয় বলে তাঁদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায়।