রামপুরায় গুলি করে যুবককে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামপুরায় সন্ত্রাসীদের গুলিতে গতকাল রোববার সন্ধ্যায় উজ্জল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। উজ্জলের বন্ধুদের দাবি, স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধাচরণ করায় তাঁকে হত্যা করা হয়েছে। তিনি রামপুরা বাজারের কর্মী (লাইনম্যান) ছিলেন বলে তাঁরা জানিয়েছেন। রামপুরা থানার এসআই হযরত আলী বলেন, সন্ধ্যা সাতটার দিকে উজ্জল রিকশায় যাচ্ছিলেন। বনশ্রী লেগুনা স্ট্যান্ডের কাছে তিন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি করে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।