প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বৃহত্তম প্লাস্টিক হাউজহোল্ড, পিভিসি পাইপ ও ফিটিংস সামগ্রী প্রস্তুতকারী এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ-আর এফ এল গ্রুপ বিভিন্ন ধরনের ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী বিক্রির জন্য ঢাকার রামপুরার হাজীপাড়ায় ‘ভিশন’ আউটলেট চালু করেছে। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান লে. কর্নেল মাহতাব উদ্দিন আহেমদ (অব.) ‘ভিশন’ আউটলেটটি উদ্বোধন করেন। আরএফএলের পরিচালক আরএনপল, ভিশন আউটলেটের চিফ অপারেটিং অফিসার নবনুর ইসলাম খান, জিএম (মার্কেটিং) মাহবুবুল ওয়াহিদ, জিএম (সেলস) ফারুক রিজভী, ম্যানেজার সেলস শহিদুল ইসলাম ও আ্যাাসিস্টেন্ট ব্র্যান্ড ম্যানেজার রকিব আহমেদসহ আরএফএল সেলস ও মার্কেটিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।